শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে চীনা কর্মী নিখোঁজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৩১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক চীনা কর্মী হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে জিই কিংওয়েন (৩৪) নামের ওই কর্মীর আর খোঁজ মিলছে না। বিষয়টি জানিয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী।নিখোঁজ জিই কিংওয়েন তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্বপ্রাপ্ত অন্যতম প্রতিষ্ঠান মাউমিং কোম্পানির সহযোগী সিপিপি কোম্পানির অধীনে কর্মরত। মূলত তিনি একজন পাইপ মিস্ত্রি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ওই শ্রমিক পাইপ ফিটিংয়ের কাজে সকাল সাড়ে ১০টার দিকে সাগর সংলগ্ন এলাকায় যান। আমরা জানতে পেরেছি, ওই শ্রমিক নিয়মিত মাছ ধরেন সাগরে। এসময় তাকে সেখানে কাজের ফাঁকে মাছ ধরতে দেখা গেছে। সকাল সাড়ে ১১টার দিকে কাজের বিরতির সময় থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তিনি লাঞ্চ করতেও যাননি। দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে জানায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন সকাল ১১টায় খাবারের জন্য কাজের বিরতি হয়। ওই বিরতির সময় তিনি চাইনিজ ক্যান্টিনে আসেননি। বিষয়টি চাইনিজ সিকিউরিটি ইনচার্জ জানতে পেরে বেলা আড়াইটায় বিদ্যুৎ কেন্দ্রের পাশে অবস্থিত পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান। এরপর থেকে ওই চায়না নাগরিকের খোঁজে নেমেছে সংশ্লিষ্ট দপ্তর।জানা গেছে, ওই শ্রমিক সাগরপাড়ে পাইপলাইনে সকালে কাজ করছিল। পাশের একজন সিকিউরিটি জানান, নিখোঁজ জিই কিংওয়েন নামের শ্রমিক পাইপলাইনের পাশে সাগরে মাছ দেখে ওই মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।কয়লা বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়কারী সাবেক সহকারী পুলিশ সুপার মো. ফারুক বলেন, সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চায়না শ্রমিকের সন্ধান মেলেনি। কেউ বলছে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে আবার কেউ বলছে ঘুরতে গেছে। সঠিক তথ্য এখনও জানা যায়নি। তবে নিখোঁজ চায়না নাগরিকের খোঁজে পুলিশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অভিযানে নেমেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102