শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ব্রিটেনে প্রাণী সুরক্ষায় জমি ছাড়ার আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: বন্যপ্রাণীরা যাতে নিরাপদ ও অবাধ বিচরণ করতে পারে, পরিবেশ ও প্রকৃতি যাতে আবারও প্রাণ ফিরে পায়-এজন্য আবাদযোগ্য জমির অন্তত এক ভাগ ছেড়ে দিতে ব্রিটেনের কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ কপ-২৬ সম্মেলনকে সামনে রেখে এই আহ্বান জানিয়েছে কৃষকদেরই সংগঠন উইল্ডইস্ট। রোববার এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানায়, পরিবেশ ও প্রকৃতি রক্ষার লক্ষ্যে প্রায় এক বছর আগে যাত্রা শুরু সংগঠনটির। শুরুতে ব্রিটেনের ইস্ট অ্যাংলিয়া অঞ্চলে বন্যপ্রাণী সমৃদ্ধ অভয়ারণ্য গড়ে তুলতে জমির মালিকাদের নানাভাবে উৎসাহিত করে আসছেন এর কর্মীরা। এভাবে গত এক বছরে এই অঞ্চলের প্রায় ৮০ জন কৃষকই তাদের জমির অন্তত ২০ ভাগ ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া স্কুল, চার্চ, কাউন্সিল, বাগানবাড়ি ও রেল কোম্পানির কাছ থেকেও প্রতিশ্রুতি আদায় করেছেন তারা।এদিকে চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬ শীর্ষ জলবায়ু সম্মেলনের জোর প্রস্তুতি চলছে। এ সম্মেলনে জলবায়ু সম্পর্কিত জাতিসংঘের একটি প্রতিবেদন বেশ আলোচিত হচ্ছে। ইন্টারগভর্নমেন্ট প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) সংকলিত প্রতিবেদনটি সোমবার প্রকাশ হবে। ২০১৩ সালের পর বৈশ্বিক উষ্ণায়নের বিজ্ঞান নিয়ে এটি তাদের প্রথম কোনো বৈশ্বিক মূল্যায়ন। আশা করা হচ্ছে, নভেম্বরে শুরু হতে যাওয়া আইপিসিসি বৈঠকে মূল্যায়নের সারাংশটি নীতিনির্ধারকদের জন্য প্রধান নথি হবে। প্রতিবেদনটি নিয়ে রোববার ব্রিটেনের কপ-২৬ বিষয়ক প্রেসিডেন্ট অলোক শর্মা জানান, ক্রমবর্ধমান জলবায়ু সমস্যার বিভিন্ন বিপদ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ যাবৎকালের সবচেয়ে স্পষ্ট ও কঠিন হুঁশিয়ারি দিতে যাচ্ছে এটি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102