মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লন্ডনে ৪ মিটার সরু বাড়ির দাম ১৯ কোটি!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

লন্ডন অফিস: বাড়িটি মাত্র ৪ মিটার চওড়া। দুই বাড়ির মাঝখানে এমনভাবে স্যান্ডউইচের মতো চেপে আছে যে অনেক সময় দ্রুতগতি পথচারির নজরে নাও পড়তে পারে এই বাড়ি। লন্ডনের এই বাড়িটিই বিক্রি হচ্ছে বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটির টাকাও বেশি দামে।এতো সরু বাড়িতে মানুষ থাকবে কিভাবে? নিশ্চয় এই প্রশ্নটাই সবার আগে মাথায় আসে। সরু হলেও কেনসিংটন এলাকায় অবস্থিত এই বাড়িটির মোট জায়গা ১৫৮৭ স্কয়ার ফিট। বাড়িটির নিচের তলায় আছে খাবার ঘর, বসার ঘর আর আধুনিক রান্নাঘর। উপরের তলায় আছে তিনটি শোওয়ার ঘর। এছাড়া হয়েছে বসার ঘর পর্যাপ্ত আলো-বাতাস আসার সুবিধা,ছোট্ট একটা বাগান, সার্বক্ষণিক পানির সুবিধা তো আছেই। মোট কথা একটা আদর্শ বাড়িতে যা যা থাকা দরকার তার সবই আছে এই বাড়িটিতে। তাই ছোট কোনো পরিবারের থাকতে একদমই অসুবিধা হবে না।তবে এতো সরু বাড়ির এতো দাম হাঁকার পেছনে অবশ্য আরও কারণ আছে। কেনসিংটন এলাকা বসবাসের জন্য লন্ডনবাসীদের পছন্দের শীর্ষে। মূলত ওই এলাকায় অবস্থানের কারণেই এতো দামে বিক্রি হচ্ছে বাড়িটি।১৯৮৭ সালে বাড়িটি হেনরি হ্যারিসন নামে এক স্থপতি নির্মাণ করেছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102