বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয় দিনের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।এদিন ৫৬ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৪৮১ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৩৪৪ পয়েন্ট ও ১৪১২ পয়েন্টে।এ দিনে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৩২ কোম্পানির এবং কমেছে ১১৮ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ২৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৬৭ পয়েন্টে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102