মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ফ্রান্সে করোনা হেলথ পাসের বিরুদ্ধে রাজপথে লাখো মানুষ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

টিটু ফ্রান্স থেকে: করোনাভাইরাস মোকাবেলায় সবার জন্য স্বাস্থ্য পাস বাধ্যতামূলক করায় ফ্রান্সের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার প্যারিসের বিক্ষোভে আন্দোলনকারীরা তিন পুলিশ সদস্যকে আহত করেছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। এদিন প্যারিসে ১০ জনসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ থেকে আরও ৯ জনকে আটক করা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেগাল্ড ডাগমানা।এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহান্তে ফ্রান্সের জনতা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নতুন কোভিড-১৯ নির্দেশনার বিরুদ্ধে প্রতিবাদ করছে বলে রয়টার্স জানিয়েছে।সংক্রমণের চতুর্থ ঢেউ মোকাবেলায় জনসমাগম হয় এমন স্থানগুলোতে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক করোনাভাইরাস হেলথ পাস দেখানোর বিধান জারি করেছে ফ্রান্স সরকার। এর বিরুদ্ধে লাখো মানুষ রাজধানী প্যারিস ও দেশটির অন্যান্য শহরে বিক্ষোভ করছে।ফ্রান্স সরকার বলছে, দেশের ভিতরে জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেতে হলে প্রত্যেক নাগরিককে এই স্বাস্থ্য পাস গ্রহণ করতে হবে যার মাধ্যমে প্রমাণ হবে যে, ওই ব্যক্তি করোনাভাইরাসের টিকা নিয়েছেন অথবা পিসিআর টেস্ট নেগেটিভ হয়েছেন।বিক্ষোভের শুরুর দিকের তুলনায় এখন প্রতিবাদ কর্মসূচিগুলোতে লোক বাড়ছে বলে খবরে বলা হয়েছে।শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে দুই লাখ চার হাজার ৯০ জন অংশ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এর মধ্যে প্যারিসের বিক্ষোভে ছিলেন ১৪ হাজার ২৫০ জন। এদিন দেশজুড়ে বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৪০ হাজার বেশি।কয়েকদিন আগে ফ্রান্সের পার্লামেন্টে নতুন একটি আইনও পাস হয়েছে যাতে স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং বার, রেস্তোরাঁ, বাণিজ্য মেলা, ট্রেন ও হাসপাতালেও হেলথ পাস দেখানোর বিধান রাখা হয়েছে।শনিবার রাজধানী প্যারিসে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হলেও তাদের জন্য নির্ধারিত পথে বিক্ষোভকারীদের ধরে রাখতে নিরাপত্তা কর্মকর্তাদের হিমশিম খেতে হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।প্যারিসের পাশাপাশি এদিন মার্সেই, লিঁও, নঁতেসহ একাধিক শহরে হাজার হাজার বিক্ষোভকারী কোভিড-১৯ সংক্রান্ত নতুন নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের কণ্ঠে ছিল ‘স্বাধীনতা’ ও ‘হেলথ পাসকে না’ স্লোগান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102