সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৫৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার কিউবার ন্যাশনাল রিভোল্যুশনারি পুলিশ এবং এর দুই শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই কিউবার প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ইউনিট মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে।

চলতি মাসে কিউবার কমিউনিস্ট সরকারবিরোধী বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে দেশটির ওপর চাপ প্রয়োগ করতে শুক্রবার ওয়াশিংটন নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করল।মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হচ্ছে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ন্যাশনাল পুলিশ বাহিনী ও এই সংস্থার পরিচালক অস্কার ক্যালেজাস ভালকারসে এবং উপ-পরিচালক ইডি সিয়েরা আরিয়াস।কিউবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত দেশটির পুলিশ বিভাগের ওপর গত জানুয়ারিতে নিষেধাজ্ঞা আনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবান-আমেরিকান নেতাদের সঙ্গে এক বৈঠকে হাভানার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ১১ জুলাই কিউবায় শুরু হওয়া শান্তিপূর্ণ, গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনে যে পদক্ষেপ নেয়া হয়েছে তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবেই তাদের এই নিষেধাজ্ঞা।প্রেসিডেন্ট বাইডেন বলেন, ওই দ্বীপপুঞ্জ থেকে স্বাধীনতাকামী মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমরা।

হোয়াইট হাউসে কিউবান-আমেরিকান নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, যদি কিউবায় নাটকীয় কোনো পরিবর্তন না আসে তবে আরও ব্যবস্থা নেয়া হবে।এদিকে কিউবায় সরকারবিরোধী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। তিনি বলেন, বিক্ষোভকারীদের অনেকেই আন্তরিকভাবে দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান চান। কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাজানো বিভিন্ন প্রচারণায় বিভ্রান্ত হচ্ছেন।

এদিকে, বিক্ষোভের সময় একটি পয়েন্টে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। তবে কিউবা প্রশাসন এটি স্বীকার করেনি যে তারাই এমনটা করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102