রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ এর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার এবং বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। শুক্রবার শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে পাঠানো শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, অধ্যাপক আলী আশরাফ নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ছিলেন। তিনি প্রাজ্ঞ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, অভিজ্ঞ, বিচক্ষণ এবং নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো।মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আলী আশরাফ গলব্লাডারের স্টোন-সংক্রান্ত সমস্যা ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এ ছাড়া তার নিউমোনিয়া হয়েছিল। আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০০ সালে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102