সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

ঢাকায় আসছেন মার্কিন দূত রেনা বিটার

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। তিনি সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন। দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম বিষয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে দুই দেশের পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

তার সফরে গুরুত্ব পাবে বাংলাদেশের কর্মরত মার্কিন নাগরিকদের যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা। আরও গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে ২ অক্টোবর পর্যন্ত ইসলামাবাদ, করাচি ও ঢাকা সফর করবেন। সফরে তিনি দূতাবাস এবং কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

রেনা পাকিস্তান ও বাংলাদেশ সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তার সফরে বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। এর আগে, ২০২২ সালের ১৯ মার্চ বাংলাদেশের সঙ্গে সংলাপে অংশ নিতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক এই কর্মকর্তা।

১১ জুলাই চার দিনের সফরে ঢাকায় আসে উজরা জেয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সেদিন বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন উজরা জেয়া এবং তার দল। ঢাকা সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি আসন্ন সংসদ নির্বাচন পরিস্থিতি, মানবাধিকার, রোহিঙ্গা, শ্রম অধিকার ও বাণিজ্য বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102