রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সাবেক মুখ্য সচিব আব্দুস সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাবেক সিএসপি সৈয়দ আব্দুস সামাদ রাঙামাটির এডিসি থাকা অবস্থায় পাকিস্তানি পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারে যোগদান করেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, দক্ষ, সাহসী এবং কর্তব্যপরায়ণ একজন সরকারি কর্মকর্তা।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102