বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

তিউনিসিয়া সংকট: পার্লামেন্ট ভবনের সামনে সংঘর্ষ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ায় প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করার ঘটনায় দেশটিতে সংকট দেখা দিয়েছে। সোমবার পার্লামেন্ট ভবনের সামনে ইন্নাহদা পার্টি এবং প্রেসিডেন্ট কায়েস সাঈদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর ডেইলি সাবাহর।এর আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ।রোববার প্রেসিডেন্ট সাঈদ জানান, নতুন একজন প্রধানমন্ত্রীর সহায়তায় তিনি নির্বাহী ক্ষমতা গ্রহণ করবেন।এ ঘোষণার পর পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। তারা স্পিকারকে সংসদে প্রবেশ করতে দেয়নি।

তিউনিসিয়ার সংসদের স্পিকার রাশেদ ঘানুচি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ তুলেছেন।তিনি বলেন, প্রেসিডেন্ট বিপ্লব ও সংবিধানের বিরুদ্ধে অভ্যুত্থান করেছেন। আমি আশা করি এখনও প্রতিষ্ঠান টিকে আছে।সংসদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ঘানুচি বলেন, প্রেসিডেন্টের এ পদক্ষেপ অসাংবিধানিক, অবৈধ এবং ভিত্তিহীন। সংসদ এখনও বহাল রয়েছে এবং সংসদের যে কাজ তা চলবে।

এর আগে করোনায় অর্থনৈতিক সংকট ও বেকারত্বের কারণে তিউনিসিয়ার বেশ কয়েকটি শহরে বহু মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করে। তারা সংসদ বিলুপ্ত এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102