বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

সকলের জন্য উন্মুক্ত ‘ক্লাবহাউস’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪২৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: অডিও স্ট্রিমিং প্লাটফরম ক্লাব হাউসে যোগ দিতে আর ‘ইনভাইট’ বা আমন্ত্রণের প্রয়োজন পড়বে না। কোনো ওয়েটলিস্টেও আর থাকতে হবে না। সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সামাজিক অডিও অ্যাপটিকে। মহামারিতে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল লাইভ অডিও অ্যাপ ‘ক্লাব হাউস’। শুরুতে শুধু আইফোন ব্যবহারকারীরাই ‘ইনভাইট অনলি’ প্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যাপটিতে যোগ দিতে পারতেন। আর অ্যাপে পরিচিত কেউ না থাকলে, ওয়েটলিস্টে নিজের নাম তালিকাভুক্ত করে অপেক্ষা করতে হতো আগ্রহীদের।ক্লাব হাউস এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো সামাজিক মাধ্যম প্লাটফরমগুলোও নিজ নিজ অডিও নির্ভর সেবা আনার কথা জানিয়েছিল। সে ধারাবাহিকতায় এরই মধ্যে টুইটারে চলে এসেছে স্পেসেস, ইনস্টাগ্রামও নিয়ে এসেছে ক্যামেরা বন্ধ রেখে ‘অডিও অনলি মোডে’ লাইভস্ট্রিম সুবিধা। অন্যদিকে, ফেসবুক আনছে সাউন্ডবাইটস। এ ছাড়াও মিউজিক অ্যাপ স্পটিফাইও নিজ সেবায় অডিও চ্যাটিং অপশন আনার কথা জানিয়েছে। বুধবার নিজেদের অ্যাপ থেকে ‘ইনভাইট অনলি’ উঠিয়ে নেওয়ার ব্যাপারে জানিয়েছে ক্লাব হাউস। পাশাপাশি প্রতিষ্ঠানটি এক পোস্টে লিখেছে, ‘আমরা জানি আমরা পাল্লা দেওয়ার সঙ্গে সঙ্গে আরও অনেক চড়াই-উতরাই আসবে এবং বড় নেটওয়ার্কের কাছ থেকে প্রচণ্ড প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102