বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

যেভাবে চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন বৃদ্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে পড়েও প্রাণে বেঁচে গেছেন এক বৃদ্ধ। ট্রেনচালক ও তার সহকারীর তৎপরতাতেই প্রাণে বেঁচে যান ওই বৃদ্ধ।

এনডিটিভির সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের মুম্বাইয়ের কল্যাণ স্টেশনে স্থানীয় সময় রোববার দুপুরে ওই ঘটনা ঘটে। মুম্বাই থেকে বেনারসগামী একটি ট্রেন থেমে আছে ভেবে রেললাইন পার হতে যান ওই বৃদ্ধ। হঠাৎ ট্রেনটি চলা শুরু করায় ঘাবড়ে গিয়ে পড়ে যান তিনি। কিন্তু ট্রেনের চালকরা ব্রেক করায় শরীরে কোন আঘাত না লাগলেও আটকা পড়েন ট্রেনের নিচে।

এদিকে, ব্রেক করেই ট্রেন থেকে নেমে আসেন চালক আর তার সহকারী। পরে অন্যান্য রেল কর্মকর্তার সহায়তায় তাকে ট্রেনের নিচ থেকে উদ্ধার করেন তারা।

এদিকে ওই বৃদ্ধকে উদ্ধারের সঙ্গে জড়িত সব রেল কর্মীকে দুই হাজার রুপি পুরস্কার দিয়েছে কর্তৃপক্ষ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102