বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

কমিউনিজম ব্যর্থ সিস্টেম, কিউবা ব্যর্থ রাষ্ট্র : বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কমিউনিজম একটি ব্যর্থ সিস্টেম। কিউবায় সরকার বিরোধী বিক্ষোভ চলার প্রেক্ষাপটে জার্মান চেন্সেলর এঙ্গেলা মরকেলের সঙ্গে সংবাদ সম্মেলনে স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। সিএনএন এ খবর জানিয়েছে। 

সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র এবং এটি তার নাগরিকদের শোষণ করছে।’ এ সময় সাংবাদিকরা তাকে কমিউনিজম নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কমিউনিজম একটি ব্যর্থ সিস্টেম – বিশ্বময় একটি ব্যর্থ সিস্টেম। আমি সমাজতন্ত্রকে খুব জরুরি বিকল্প মনে করি না।’ 

সম্প্রতি কিউবায় সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। মৌলিক জিনিসপত্রের অভাব দেখা দেওয়ায় এবং করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সমালোচনা করে বিক্ষোভ শুরু হয় দেশটিতে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ ক্যানেলের পদত্যাগেরও দাবি করেন অনেকে। এ পরিস্থিতিতে মিগুয়েল ডায়াজ ক্যানেল রাষ্ট্রিয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পরিস্থিতির জন্য কিউবার ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেন।   

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102