মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘেরাও

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান শেষ হতে না হতেই আরও একটি বাড়ি ঘেরাও করেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। নারায়ণগঞ্জের মদনপুরের কাজীপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাসা ঘিরে রেখেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।রোববার (১১ জুলাই) দিবাগত রাত ১২টায় সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, জঙ্গি আস্তানা সন্দেহ নারায়ণগঞ্জের মদনপুরের কাজীপাড়ায় আরও একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।এর আগে আড়াইহাজারের পাঁচগাঁওয়ে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে সিটিটিসি ইউনিট। সিটিটিসি বলছে, ওই আস্তানায় বিস্ফোরক দ্রব্য রয়েছে।সিটিটিসি সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজারের পাঁচগাঁও এলাকার ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102