রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

এক কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সরকার প্রথমবারের মতো পাঁচটি প্রতিষ্ঠানকে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়েছে।

শনিবার (১০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের (রফতানি-১ অধিশাখা) আমদানি ও রফতানি নিয়ন্ত্রক দফতরের প্রধান নিয়ন্ত্রককে দেয়া চিঠিতে এসব প্রতিষ্ঠানকে ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দেয়া হয়। এএসকে ইনভেস্টমেন্ট, মেসার্স কাদের লেদার কমপ্লেক্স, আমিন ট্যানারি লিমিটেড, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লি. (ইউনিট-২) এবং কালাম ব্রাদারসকে এই ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দেয়া হয়েছে।রফতানি নীতি ২০১৮-২১ অনুসরণ করতে হবে; এই অনুমতি শুধু রফতানির অনুমতিপ্রাপ্ত ওয়েট ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী রফতানিগুলোর জন্য পুনরায় আবেদন করতে হবে।মানসম্মত ওয়েট চামড়া রফতানি করতে হবে; রফতানি অনুমতির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে; জাহাজীকরণ শেষে রফতানি সংশ্লিষ্ট সকল কাগজ-পত্রাদি এ শাখায় দাখিল করতে হবে; যে দেশে রফতানির জন্য অনুমতি প্রদান করা হবে সে দেশেই রফতানি করতে হবে এবং সরকার প্রয়ােজনে যে কোনো সময় ওয়েট-ব্লু চামড়া রফতানি নিষিদ্ধ করতে পারবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102