শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

রাশিয়ার বিধ্বস্ত বিমানের ২৯ আরোহীই নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে ২৯ আরোহীসহ বিধ্বস্ত এন-২৬ বিমানের কেউ বেঁচে নেই। বিমান কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষটি বিমানবন্দরের ৫ মাইল দূরে তারা খুঁজে পেয়েছেন। খবর রয়টার্স ও এএফপির।রাশিয়ার জরুরি বিভাগের উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ওখটস্ক সাগরে স্থানীয় সময় মঙ্গলবার বিধ্বস্ত হওয়া এন-২৬ বিমানের বেশিরভাগ অংশই দেশটির জরুরি বিভাগ খুঁজে পেয়েছে। ধ্বংসাবশেষ থেকে ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত বিমানটির কোনো আরোহী বেঁচে নেই।রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে অবতরণ না করার জানা যায় বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স সূত্রের বরাত দিয়ে জানায়, বৈরী আবহাওয়া আর আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে অবতরণ না করার পর বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি বিমানটির চলাচল পরিচালনা করে আসছিল।দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় উদ্ধারকারী হেলিকপ্টার আর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেখানে একটি দল পাঠানোর পর বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই স্থানটি খুঁজে পাওয়া গেছে।স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার আরেক সংবাদ সংস্থা তাস জানায়, বিধ্বস্ত বিমানটিতে মোট ২৯ আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। বিমানটিতে অন্যদের সঙ্গে পালানার মেয়র ওলগা মোখিরেভাও ছিলেন বলে জানানো হয়েছে। পালানার আবহাওয়ার জেরে নাকি অন্য কোনো কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, বিমানটি যখন বিধ্বস্ত হয়, তখন কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এদিকে তাস জানায়, ১৯৮২ সাল থেকে এই বিমানটি ওই কোম্পানির বহরে যুক্ত হয়ে যাত্রী পরিবহন করে আসছিল। ওই সংস্থার পরিচালক আলেপি জানিয়েছেন, বিমানটি প্রযুক্তিগতভাবে দুর্দান্ত ছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102