সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

যুক্তরাজ্যের জ্যাসন পড়ালেখার অক্ষমতাকে জয় করে ক্যামব্রিজের অধ্যাপক!

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের জ্যাসন আরডে নামে একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ১৮ বছর বয়স পর্যন্ত পড়তে বা লিখতে অক্ষম ছিলেন।  ৩৭ বছর বয়সি আরডে অটিজমকে জয় করেছেন। খবর গার্ডিয়ানের।

বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা ক্যামব্রিজের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি। ক্যামব্রিজে পড়ার স্বপ্ন অনেকের, তবে সেখানে খুব অল্পসংখ্যক শিক্ষার্থী পড়ার সুযোগ পান।

দক্ষিণ লন্ডনের ক্ল্যাফামে জন্ম ও বেড়ে ওঠা আরডের। ১১ বছর বয়স পর্যন্ত তিনি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন। তার শৈশবের বেশিরভাগ সময় বক্তৃতা এবং ভাষা থেরাপিস্টদের সঙ্গে কেটেছে। চিকিৎসকরা মনেই করেছিলেন তাকে অন্যের সাহায্য নিয়ে চলতে হবে।

সব প্রতিকূলতাকে পেছনে ফেলে স্নাতক শেষে ডাবল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। এরপরই লিভারপুলের জন মুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন আরডে।

দশ বছর আগে পিএইচডি করার সময় তিনি তার মায়ের বেডরুমের দেয়ালে ব্যক্তিগত লক্ষ্যগুলোর একটি তালিকা টানিয়ে দিয়েছিলেন। তার তালিকার তৃতীয়টি ছিল ‘একদিন আমি অক্সফোর্ড বা ক্যামব্রিজে কাজ করব’।

অবশেষে সফল হন তিনি। সব বাধাকে জয় করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বয়সি কৃষ্ণাঙ্গ অধ্যাপক হয়ে নজির স্থাপন করলেন আরডে।

যুক্তরাজ্যজুড়ে সব মিলেয়ে অধ্যাপক আছেন ২৩ হাজার, এর মধ্যে মাত্র ১৫৫ জন কৃষ্ণাঙ্গ।  আরডে বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102