রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ইমরান ও সম্পাদক নুরুল নির্বাচিত

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন
সিলেট জেলার পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।
২০২৬-২৭ সালের নতুন কমিটি গঠন উপলক্ষে গত ২১ এপ্রিল ১১টি পদে মনোনয়পত্র দাখিল করেন প্রার্থীরা। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার (২ মে) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন। অন‍্যান‍্য কমিশনার  হলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন ও প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য গোলাম মর্তুজা বাচ্চু। নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আফতাব উদ্দিন।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব (স্টাফ রিপোর্টার, দৈনিক উত্তরপূর্ব), সহ-সভাপতি আব্দুল হাছিব (স্টাফ রিপোর্টার, দৈনিক কাজিরবাজার), সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন (ব্যুরো প্রধান, দৈনিক আলোকিত সময়), কোষাধ্যক্ষ জাবেদ এমরান (স্টাফ রিপোর্টার, দৈনিক সিলেট বাণী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক আজকের বাংলা), দপ্তর ও পাঠাগার সম্পাদক এস. এম ফাহিম (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক একাত্তরের কথা)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- জাহাঙ্গীর আলম মুসিক (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক সিলেটের ডাক), শরিফ আহমদ (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক জালালাবাদ), খাইরুল আমিন রাফসান (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম)।
ফলাফল ঘোষণার সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.ফয়সাল আমীন, সাবেক সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সাবেক নির্বাহী সদস্য জাহেদ আহমদ ও সদস্য শেখ সাদিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102