মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে মৌলভীবাজারের প্রশাসন: বিনা প্রয়োজনে বের হলেই আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

খালেদ চৌধুরী, মৌলভীবাজারঃ অতি উৎসাহী হয়ে লকডাউন দেখতে রাস্তায় বের হলে। কিংবা অকারণে অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই আটক কিংবা অর্থদন্ড দিতে হচ্ছে। মৌলভীবাজারের জেলা শহর ও উপজেলা শহরে প্রশাসনের এমন কঠোর নজরদারিতে পালিত হচ্ছে চলমান লকডাউন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলাতে ২৩ টি টিম লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে। জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তাদের সার্বিক সহায়তায় মাঠে রয়েছে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী।জানা যায়, পহেলা জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে জেলার ৭টি উপজেলায় রোববার দুপুর পর্যন্ত ৫৭৩ টি মামলায় ৩ লক্ষ ৩৯ হাজার ৬ শ ৯০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ১৭৫ জনকে সাময়িক আটক করা হয়। সাময়িক আটককৃতদের মুচলেকা নিয়ে পরবর্তীতে স্বাস্থ্যবিধি মানার শর্তে ছেড়ে দেওয়া হয়।বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে জেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে মার্কেট-শপিংমল খোলা রাখাসহ অন্যান্য অপরাধে ১৬৭ জনকে ৮৯.৯০০ টাকা অর্থদন্ড ও আদায় করা হয়। এবং ৭ জনকে সাময়িক আটক করা হয়।দ্বিতীয় দিন (শুক্রবার) ১৭৭ ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা এবং ৯০ জনকে সাময়িকভাবে আটক করা হয়।৩য় দিন (শনিবার) ১৮২ মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ৫১ জনকে সাময়িক আটক করা হয়।৪র্থ দিন (রোববার) দুপুর পর্যন্ত ৪৭টি মামলায় ২৬.৩০০ টাকা জরিমান ও ২৭ জনকে সাময়িক আটক করা হয়।জেলা ও উপজেলা শহরের মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। রোগীবাহী বা জরুরি কাজে নিয়োজিত পরিবহন ছাড়া সড়কে যেকোনো পরিবহন দেখলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। পায়া হেঁটে চলা লোকদের সন্দেহ হলে ঘর থেকে বের হওয়ার কারন জিজ্ঞেসা করা হচ্ছে। সন্তোষজন কারণ ও প্রমাণ দেখাতে না পারলে নেওয়া হচ্ছে আইনানুগ প্রদক্ষেপ।শহরগুলোর দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। খোলা রয়েছে ফার্মেসিসহ নিত্যপণ্যের দোকান। জেলা শহরে বিভিন্ন পয়েন্টে কাউন্সিলরদের নিয়ে লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। মাঠে তৎপর রয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।সর্বশেষ গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার কমেছে। সোমবার (৫ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৩২ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102