বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সাবেক স্ত্রী হলেন সৎ মা!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক স্ত্রীকে নিজের সৎ মা হিসেবে আবিষ্কার করে তাজ্জব বনে গেছেন এক যুবক। দীর্ঘদিন ধরে নিখোঁজ বাবার খোঁজে আইনের শরণাপন্ন হলে এই চমকপ্রদ তথ্য সামনে আসে।জি নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশে এই ঘটনা ঘটেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবকের বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ। বাবার খোঁজ পেতে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে তথ্য অধিক আইনে আরটিআই দাখিল করেন তিনি। তদন্তে বেরিয়ে আসে এই ঘটনা।২০১৬ সালে ওই যুবক যখন বিয়ে করেন তখন তিনি আর তার স্ত্রী, দুজনই অপ্রাপ্তবয়স্ক ছিলেন। ছয় মাস পরই তারা আলাদা থাকতে শুরু করেন। ওই তরুণ বিষয়টি মিটমাট করতে চেয়েছিলেন। কিন্তু ওই তরুণ মাদকাসক্ত দাবি করে মেয়েটি বিচ্ছেদ চান।এদিকে নিজের বাবার সঙ্গে সাবেক স্ত্রীর বিয়ের বিষয়টি জানার পর ওই তরুণ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। দু’পক্ষকেই শনিবার থানায় তলব করা হয়।সেখানকার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই যুবক বাবা আর সাবেক স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। আমরা দু’পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছি। অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে। পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা নেবে।এদিকে, সাবেক স্বামীর কাছে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন মেয়েটি। দ্বিতীয় স্বামীর সঙ্গে বেশ সুখেই আছেন বলে জানিয়েছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102