বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সেপ্টেম্বরে করোনার তৃতীয় ডোজ দেবে যুক্তরাজ্য

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: সেপ্টেম্বর মাস থেকে বুস্টার ডোজ হিসেবে তৃতীয় বার করোনা টিকা দেবে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএস কেরানা ভ্যাকসিনের বুস্টার প্রোগ্রামের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। শীতকাল আসার আগেই ব্রিটেনের দুই ডোজ ভ্যাকসিন নেয়া অধিবাসীদের বুস্টার ডোজ দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে এনএইচএস। করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে জনগণকে সুরক্ষা দেয়ার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।এ প্রসঙ্গে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, আমাদের প্রথম করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রাম লকডাউন ও স্বাস্থ্য বিধিনিষেধের বন্দী জীবন থেকে স্বাধীনতা এনে দিয়েছিলো। বুষ্টার প্রোগ্রাম এই স্বাধীনতার পথকে আরো সুরক্ষিত করবে। তবে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102