শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

নেত্রকোনা পৌরসভার ২০২১-২২ অর্থ বছরে বাজেট ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

ইকবাল হাসান (নেত্রকোনা): নেত্রকোনায় নতুন কোন করারোপ ছাড়াই ২০২১-২২ইং অর্থ বছরের নেত্রকোণা পৌরসভার ১৭২ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৭ শত ৬৮ টাকার বাজেট পেশ করা হয়েছে।

নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান বুধবার পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে পৌর কাউন্সিলর, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট পেশ করেন।

বাজেট পেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, প্যানেল মেয়র -২ হেলাল উদ্দিন শেখ, পৌরসভা সচিব মোঃ ফারুক ওয়াহিদ, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খানসহ অন্যান্য কাউন্সিলর ও অতিথি বৃন্দ।

এবার বাজেটে অন্যান্যের মধ্যে জলবায়ু জনিত প্রভাব মোকাবেলায় জলাবদ্ধতা দূরিকরন অর্থাৎ পানি নিস্কাশনে ড্রেনেজ উন্নয়ন, গুরুত্বপূর্ন নগর উন্নয়ন সহ মশক নিধন, ডেঙ্গু ও কোভিড নিয়ন্ত্রণের উপর জোর দেয়া হয়েছে।এ ছাড়াও মগড়া নদীর পাড় সংরক্ষণ সৌন্দর্য্য বর্ধণ ও খাল খননে ব্যয় ধরা হয়েছে বেশি। রয়েছে আধুনিক অডিটরিয়াম নির্মাণ ব্যয় ছারাও রয়েছে বিশেষ মঞ্জুরিতে পার্ক নির্মাণ ব্যয়।
বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৬৮ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার ৫ শত ৭৫ টাকা, উন্নয়ন খাতে ব্যায় দেখানো হয়েছে ১৫৯ কোটি ১ লক্ষ ২১ হাজার ৩ শত ৯২ টাকা মাত্র।

বাজেট পেশ কালে মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান বলেন, নেত্রকোণা পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করতে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে রাস্তা -ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বস্তি উন্নয়ন ও হাট – বাজার উন্নয়ন।
প্রস্তাবিত বাজেট যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়, সেই জন্য পৌর নাগরিকদের স্ব স্ব জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102