শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রায় ৬০ লাখ লাল মাথার কিউলিয়া

পাখি মারতে অভিযান শুরু করেছে কেনিয়া সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

প্রায় ৬০ লাখ লাল মাথার কিউলিয়া পাখি মারতে অভিযান শুরু করেছে কেনিয়া সরকার। দেশটির খামারগুলোতে এসব পাখি আক্রমণ করায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

হর্ন অব আফ্রিকায় ক্রমাগত খরার কারণে ঘাসের পরিমাণ কমেছে। এই ঘাসের বীজ হল কিউলিয়ার প্রধান খাদ্য উৎস। খাদ্য সঙ্কটের ফলে পাখিরা ক্রমবর্ধমানভাবে শস্যক্ষেত্রে আক্রমণ করছে। তাদের এই আক্রমণের কারণে দুই হাজার একর জমির ধান হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে প্রায় ৩০০ একর ক্ষেতের ধান নষ্ট হয়ে গেছে পাখির আক্রমণে।

খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও’র দেওয়া তথ্য অনুযায়ী, একটি কুইলিয়া দিনে ১০ গ্রাম পর্যন্ত শস্য খেতে পারে। পশ্চিম কেনিয়ার কৃষকরা পাখিদের কাছে প্রায় ৬০ টন শস্য হারিয়েছে। ২০২১ সালে পাখিদের কারণে ফসলের ক্ষতির পরিমাণ ছিল পাঁচ কোটি ডলার।

পাখিদের মারার জন্য ফেনথিয়ন নামের একটি কীটনাশক ব্যবহার করছে কৃষক। তবে গবেষকদের ভাষ্য, এই কীটনাশক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষমিতকর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102