বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

১৭ বছরের মধ্যে সর্বোচ্চ বাড়ির দাম যুক্তরাজ্যে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৭৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের সরকার বাড়ির দামের উপর সর্বোচ্চ ৯৫ শতাংশ মর্টগেজের সুবিধা দেওয়ার পর পরই দেশটিতে বাড়ি কেনার হার বেড়েছে। আর এ কারনে দেশটিতে বেড়েছে বাড়ির দাম।১৭ বছরের মধ্যে যুক্তরাজ্যে বতর্মানে সর্বোচ্চ পরিমান বাড়ির দাম বেড়েছে বলে সম্প্রতি অর্থনীতি বিষয়ক একটি গবেষনায় উঠে এসেছে। ২০০৪ সালের নভেম্বরের তুলনায় ২০২১ সালের জুন মাসে এসে বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। বিষয়টি নিয়ে বিল্ডিং স্যোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, গত জুনে যে বাড়ির দাম ছিলো ২ লাখ ১৬ হাজার ৪০৩ পাউন্ড। তা চলতি বছরের জুনে এসে দাম হয়ে গিয়েছে ২ লাখ ৪৫ হাজার ৪৩২ পাউন্ড।বাড়ির দাম বৃদ্ধি প্রসঙ্গে ন্যাশনওয়াইজ এর চিফ অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেন, যারা প্রথম বাড়ি কিনছেন তাদের জন্য এই দাম বৃদ্ধিতে বাড়ি কেনা কঠিন হয়ে পরছে। অনেকে মনে করেছিলো করোনা ভাইরাসের কারনে বাড়ির দাম কমতে পারে। আর সেই অনুযায়ী অনেকে অর্থ যোগাড়ও করেছিলো। কিন্তু চলতি বছরে এসে বাড়ির দাম আগের বছরের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।হঠাৎ করে এভাবে বাড়ির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরও বলেন, মূলত প্যান্ডামিকের সময় অনেক এক রুমে বা ছোট ঘরে বন্দি হয়ে যায়। এই সময় মানুষের মধ্যে বাড়ি কেনার বিষয়টি বেশি গুরুত্ব পায়। আর এ কারনে প্যান্ডামিকের পরই বেশির ভাগ মানুষ বাড়ি কেনার প্রতি ঝোকেন। নতুন এই গবেষনায় দেখা গিয়েছে যুক্তরাজ্যের সব এলাকায় বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে। তবে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডে। এই দুই এলাকায় বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে ১৪ গুন ও ১৩ দশমিক ১ গুন।রবার্ট বিষয়টি নিয়ে জানান, গত এক যুগের মধ্যে যুক্তরাজ্যে বর্তমানে সব থেকে বেশি বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে। আর এই ধারাবাহিকতা এই বছরের পুরোটা সময় থাকবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102