বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

বাংলাদেশ-ভারত থেকে তুরস্কের ভ্রমণ নিষেধাজ্ঞা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: করোনাভাইরাসের নতুন প্রজাতির প্রকোপ নিয়ন্ত্রণে বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ছয় দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। 

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে বিমানের ফ্লাইট চলাচল এবং সব ধরনের সরাসরি ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে।

দেশটির মন্ত্রণালয় বলছে, আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তুরস্কের সঙ্গে এসব দেশের বিমান চলাচল বন্ধ থাকবে। 

সম্প্রতি কিছু দেশে করোনাভাইরাসের নতুন প্রজাতির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তুরস্ক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তুরস্ক এ ছয় দেশের নাগরিকদের জন্য স্থল, আকাশ, সাগর ও রেলপথ ব্যবহার করে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102