বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

তুরস্কের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা রাষ্ট্রদূতের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সঙ্গে সংস্কৃতি ও শিক্ষায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। সোমবার ডেইলি সাবাহ অনলাইন এ খবর জানিয়েছে।‘সংস্কৃতি একে অন্যকে জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ উল্লেখ করে আনকারায় রাষ্ট্রদূত মান্নান বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে সবক্ষেত্রে যোগাযোগ বাড়ানো আমাদের লক্ষ্য।’বিভিন্ন ক্ষেত্রে এ যোগাযোগ বাড়ানো সম্ভব বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত জানান, অন্য দেশগুলোতে যখন ছিলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সেগুলোতেও তিনি একই ধরণের পদক্ষেপ নিয়েছিলেন।রাষ্ট্রদূত মান্নান জানান, ইতোমধ্যে প্রায় ৬০০ বাংলাদেশি শিক্ষার্থী তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছেন। এ সংখ্যা বাড়ানোর বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে তুরস্কের কয়েকটি বিশ্ববিদ্যালয়েের সঙ্গে চুক্তিও হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102