শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

এবার কোরবানির মাঠে ‘নেইমার’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: আসছে কোরবানির ঈদ। কালীগঞ্জে দেখা মিলেছে বড় কোরবানির গরু ‘নেইমারের’। এই নেইমারের দাম ১৫ লাখ টাকা হাঁকিয়েছেন গরুর মালিক। বিশাল এই ষাঁড়টি দেখতে আশপাশের মানুষ প্রতিদিনই ভিড় করছেন।গরুটির মালিক এনামুল হোসেনের বলেন, শখের গরুটির নাম রেখেছি ‘নেইমার’। দুই বছর আগে পাশের গাজীর বাজার গরু হাট থেকে দুই লাক্ষ টাকা কিনেছিলাম। আমার বাবা ও দুই ভাই গরুটি লালন-পালন করেন। তিনজনই প্রতিদিনই গরুর পিছনে সময় দেন। গরুটির ওজন হবে প্রায় এক হাজার কেজি। প্রতিদিনই প্রায় ৫০০ টাকার খাবার দিতে হয় গরুটিকে। খাবারের মধ্যে ছোলা, খেসারির ডাল, ভুট্টা, কুঁড়ো, খইল, ভাত ও কাঁচা ঘাস রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান বলেন, উপজেলার মল্লিকপুর গ্রামে বড় একটি ষাঁড়ের খবর শুনেছি। বিভিন্ন সময় তারা পরামর্শ নিয়েছে। তিনি জানান, এ উপজেলায় এবারের কোরবানি ঈদ সামনে রেখে ১৩ হাজার ২৩৬টি গরু ও সাত হাজার ১৭১টি ছাগল প্রস্তুত রয়েছে। যে কারণে এবার কোরবানিতে পশুর কোনো ঘাটতি হবে না বলে মনে করেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102