শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

বাজেটের কিছু জায়গা পলিশ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪৭৯ এই পর্যন্ত দেখেছেন

হৃদয় মজুমদার,ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পৃথিবীর সবচেয়ে সেরা অর্থমন্ত্রীও সেরা বাজেট দিতে পারবে না। বাজেটের কিছু জায়গা পলিশ করতে হবে। বাজেট হাই গিয়ারে যাবে নাকি লো গিয়ারে যাবে তা ঠিক করার অধিকার সরকার রাখে।শুক্রবার (২৫ জুন) সকালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশ কি বৈষম্যমূলক পুনরুদ্ধারের পথে?’ শীর্ষক এক ওয়েবিনারের প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, একটি রাজনৈতিক আন্দোলন। আওয়ামী লীগের মূল উদ্দেশ্য মানুষের বিকাশ। বিকাশের অর্থ উন্নয়ন। অর্থনৈতিক পরিবর্তনের গিয়ার হলো বাজেট। তাই বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির যে মডেলে আমরা এগোচ্ছি তাতে উই আর রাইট অন দা মিডল অফ দি রাইট ট্র্যাক।পরিকল্পনামন্ত্রী বলেন, যে গতিতে আমাদের এগোনোর কথা সে গতিতে আমরা এগোতে পারিনি। তবে বিগত ১২ বছরে আমরা একটি চমৎকার পথরেখা দিয়ে আসছি।সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।এতে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) -এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102