বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪৫০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মঈনুদ্দীন মণ্ডল (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।শুক্রবার (২৫ জুন) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।পারিবারিক সূত্র জানায়, মো. মঈনুদ্দীন মণ্ডল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকেলে জেলা আদর্শ স্কুল প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মৃধাপাড়া গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. মঈনুদ্দীন মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমীন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102