মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

পোল্যান্ডের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ঋষির

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

পোল্যান্ডের পাশে থাকবে যুক্তরাজ্য। এমনই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বুধবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে দেশটির একটি গ্রামে এ হামলার প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে ফোনে এই প্রতিশ্রুতি দেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর ইউরো নিউজ, রয়টার্সের।

পোল্যান্ডের পাশে থাকার বিষয়ে এক টুইটে ঋষি সুনাক বলেন, পোল্যান্ডের প্রতি যুক্তরাজ্যের সংহতি পুনর্ব্যক্ত করেছি আমি এবং যারা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছি। আমরা যোগাযোগ এবং ন্যাটো মিত্রদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবো।

এদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ঋষি সুনাকের আলোচনা নিয়ে একটি বিবৃতি দেয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ নিয়ে পোল্যান্ডের করা তদন্তের সর্বশেষ তথ্য সুনাককে জানিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট দুদা। অপরদিকে ‘ ঘটনার কারণ খুঁজে বের করতে যে কোনো প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন’ প্রধানমন্ত্রী সুনাক।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102