মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ডিআইজি পার্থ গোপাল বণিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: অর্থপাচার আইনের মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত ডিআইজি পার্থ গোপাল বণিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ইকবাল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনে বলা হয়, জামিনে থাকা এই আসামির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ বিচারাধীন। তিনি বিদেশ চলে যেতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি যাতে বিদেশ যেতে না পারেন সেজন্য পুলিশের বিশেষ শাখাকে (এসবি) নির্দেশ দেওয়া জরুরি। দুদকের পক্ষে বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল পার্থর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।আদালত দুদকের এই আবেদন মঞ্জুর করে এসবি পুলিশকে নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেয়।সেসঙ্গে সব বন্দরের ইমিগ্রেশনকে আদেশের অনুলিপি দিতে বলে। দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল এ আবেদন করেন।এর আগে পার্থ গোপাল বণিক ১৭ জুন ভর্চুয়াল শুনানিতে জামিন পান। পরদিন সকালে পার্থ মুক্তি পান। হাই কোর্টে কয়েকবার পার্থর জামিন আবেদন নামঞ্জুর করা হলেও তাকে এই আদালত জামিন দেওয়ায় ব্যাপক সমালোচনা হয়।দুদক এই জামিন আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করবেন বলেও জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102