শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে আ’লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে নানা আয়োজন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

শাহান আহমদ, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার। স্থানীয় সময় রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনা। আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সাবেক বিটিভি প্রযোজন বেলাল বেগ, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কবি সালেহা ইসলাম ও সাবেক ছাত্র নেতা আব্দুল লতিফ বিশ্বাস।বক্তরা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বাধীনতার পর সাড়ে তিন বছর বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই কুচক্রী মহল তথা স্বাধীনতা বিরোধীচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। স্বৈরাচার, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ১৯৯০ সালের গণঅভ্যুথান, অপশক্তিবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা ১৯৯৬ সালের সরকার গঠন করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন। ২০০৮ সালে পুনরায় সরকার গঠন করে ‘ভিশন ২০২১’-এর আলোকে মধ্যম আয়ের সুখী-সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখান। ২০১৪ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘ভিশন ২০৪১’-এর আলোকে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় অন্যদের মধ্য বক্তব্য দেন- ফারুক হোসেন, বখতিয়ার আহমেদ, খান শওকত, খোরশেদ বাবুল, হাকিকুল ইসলাম খোকন, মঞ্জুর চৌধুরী, কায়কোবাদ খান, ছাদেকুজ্জামান পান্না ও টি মোল্লা প্রমুখ।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ও জলি কর। শিল্পীদের তবলায় সঙ্গত করেন তপন মোদক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102