রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কারখানায় বিস্ফোরণ, শ্রমিকের লাশ লুকানোর চেষ্টা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চারতলা ভবনের নিচতলায় আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ডাইং কারখানায় বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পরপরই লাশ গুমে ব্যর্থ হয়ে কারখানার মালিকপক্ষ পালিয়ে গেছে। মঙ্গলবার রাত ৯টায় ফতুল্লা মডেল থানার কাছে অবস্থিত ওই বহুতল ভবনের নিচ তলার একটি ডাইংয়ে এ ঘটনা ঘটে। রাত ১১টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।অভিযোগ উঠেছে, রাত ৯টার সময় স্থানীয় লোকজন দেখেছে আজাদ ডাইংয়ের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। এ সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলে কারখানার পক্ষ থেকে তাদের বলা হয় অল্প আগুন নিজেরাই নিভিয়ে ফেলেছে। এতে ফায়ার সার্ভিস চলে যায়। তখন কারখানায় বিস্ফোরণে নিহত শ্রমিকের লাশ গুমের চেষ্টা চলছিল। লাশের পুরো শরীরে সাদা পাউডার দেয়া হয়েছে। এরপর সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়। গভীর রাতে তা গুম করার পরিকল্পনা ছিল। এরই মধ্যে কারখানার কোনো লোকজন বিষয়টি পুলিশে জানিয়ে দেয়। পরে রাত ১১টায় পুলিশ খবর পেয়ে ওই কারখানার ভেতর থেকে সাদা পাউডার ও কাপড় দিয়ে পেঁচানো অজ্ঞাত এক শ্রমিকের লাশ উদ্ধার করে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, কী বিস্ফোরণ হয়েছে তা জানতে ওই কারখানায় পুলিশ তদন্ত করছে। মালিক বা শ্রমিক কেউ কারখানায় নেই। নিহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102