বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান সিআইপি মুছা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৫৫৭ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন: দেশের প্রথিতযশা শিল্পপতি কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান সিআইপি মুছা মিয়া গত শনিবার ১৯ জুন ভোর সোয়া ছয়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বড়পুত্র ইমতিয়াজ বিন মুছা জিসান কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র। রোববার ২০ জুন বাদ জোহর কুলিয়ারচর কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে তাঁকে পৈলানপুর এলাকায় পারিবারিক কবরস্তানে দাফন করা হয় ।
দানবীর খ্যাত মুছা মিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আজিজুল হক,কটিয়াদি উপজেলা আওয়ামী লীগ নেতা ও ১৯৮০ দশকের কটিয়াদি কলেজ ছাএ সংসদের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভুইয়া এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন প্রমূ্খ ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102