সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

দুদকের মামলায় কর্নেল (অব.) শহিদের ৩ বছরের কারাদণ্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

আদালত রির্পোটার: দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল না করায় একটি মামলায় কর্নেল (অব.) মো. শহিদ উদ্দিন খানের তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। মাত্র চার কার্যদিবসে বিচার শেষে আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাজিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে একইসঙ্গে আদালত আসামি ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে তার আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিত আসামি পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন প্রসিকিউটর রফিকুল হক বেনু। দুদকের আরেক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আদালত মামলাটি মাত্র চার কার্যদিবসে বিচার শেষ করে রায় দিয়েছেন। মামলাটিতে আদালত গত ৮ আগস্ট চার্জগঠনের পর গত ২৩ আগস্ট এবং ৭ সেপ্টেম্বর ২ কার্যদিবসে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর মঙ্গলবার যুক্তিতর্কের পর রায় ঘোষণা করেন।

এর আগে, ২০২০ সালের ১০ নভেম্বর অস্ত্র আইনের মামলায় কর্নেল (অব.) শহিদ উদ্দিন খান, তার মিসেস ফারজানা আনজুম খানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। এরপর একই বছর ২০ ডিসেম্বর আয়কর ফাঁকির মামলায় কর্নেল (অব.) শহীদ উদ্দিন খানের নয় বছরের কারাদণ্ডের রায় দেন আদালত।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, আসামি কর্নেল মো. শহিদ উদ্দিন খানকে ১৯৮৩ সালে সেনাবাহিনীতে ৮ম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসাবে যোগদান করেন এবং ২০১০ সালে কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে মোসাম্মৎ ফারজানা আঞ্জুমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার শেহতাজ মানসী খান ও ফারিসা পিনহাজ খান নামের দুই কন্যা রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, তিনি স্ত্রী-সন্তানসহ যুক্তরাজ্যে বসবাস করেন। রাজধানীর বারিধারা তার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট এবং যুক্তরাজ্যের লন্ডনে দুটি বাড়ি আছে, যার মূল্য কম-বেশি মোট ২৫ কোটি ৫০ লাখ টাকা।

তাছাড়া তিনি এবং তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে ১২টি অ্যাকাউন্ট রয়েছে। স্ত্রী-কন্যার নামে ঢাকাস্থ প্রচ্ছায়া লিমিটেডের নামীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতি শেয়ার ১০০/-হিসাবে ৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ শেয়ার এবং কুমিল্লায় কোটি টাকা মূল্যের বন্দীশাহী কোল্ড স্টোরেজ রয়েছে। লন্ডনেও তাদের নামে জুমানা ইনভেষ্টমেন্টস অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেড নামীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাইপ্রাসেও ব্যাংক একাউন্ট রয়েছে।

কর্নেল (অব.) শহিদের সহোদর ভাই মোহাম্মাদ আলী খানের নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ ব্যাংকে ৩০ লাখ ৩৯ হাজার দিরহাম জমা ছিল। যা জুমানা ইনভেষ্টমেন্টস অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেড নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হস্তান্তরিত হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে জানা যায় যে, শহিদ উদ্দিন খানের নিজ নামে বা তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে কম-বেশি ৩০ কোটি ৫০ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করাসহ বিদেশে তাদের নামে ১২টি ব্যাংক হিসাব রয়েছে, যা একজন সরকারি কর্মকর্তা হিসাবে অস্বাভাবিক।

অর্থাৎ তার বা তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে প্রতীয়মান হয়। সে কারণে তাকে ২০২০ সালের ১৬ আগস্ট সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ইস্যু করা হয়। কিন্তু আসামি সম্পদের হিসাব দাখিল না করায় ২০২১ সালের ২৪ জানুয়ারি দুদকের উপপরিচালক জামাল উদ্দিন আহমেদ মামলাটি দাখিল করেন। মামলায় একই কর্মকর্তা তদন্ত করে গত বছর ১৪ নভেম্বর চার্জশিট দাখিল করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102