শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উপনির্বাচনে ৩ আসনে নৌকার মাঝি হলেন যাঁরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪১৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ এবার তৃণমূলের নেতাদের প্রার্থী করেছে। নৌকার মাঝি হলেন ঢাকা-১৪ আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে আগা খানকে (মিন্টু)। তিনি শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি। সিলেটে-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান। আর কুমিল্লা-৫ আসনে দলীয় টিকিট দেওয়া হয়েছে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খানকে।ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির সংসদীয় বোর্ডের এক সভায় এসব নেতাকে আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। শনিবার বেলা ১১টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।আসলামুল হক মারা যাওয়ার পর ঢাকা-১৪ আসন শূন্য ঘোষণা করা হয়। সিলেট-৩ আসন শূন্য হয় মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে। আর কুমিল্লা-৫ আসনের সাংসদ ছিলেন সাবেক আইনমন্ত্রী প্রয়াত আবদুল মতিন খসরু।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী ২৮ জুলাই এই তিন আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। অবশ্য এর আগে ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচনের তারিখ ঠিক করা হয়েছিল। পরে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ৪ থেকে ১০ জুন পর্যন্ত দলীয় প্রার্থী বাছাইয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন আসনে ৯৪ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম কেনেন। এর মধ্যে তৃণমূলের নেতা, কেন্দ্রীয় নেতা, ব্যবসায়ী ও প্রবাসীরাও ছিলেন। তবে শুরু থেকেই দলের মধ্যে আলোচনা ছিল, এবার তৃণমূলের নেতারাই মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। কারণ, সাম্প্রতিক সময়ে যেসব উপনির্বাচন হয়েছে এর বেশির ভাগেই দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা কিংবা উপজেলা আওয়ামী লীগের নেতারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102