শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

খালেদার হার্ট-কিডনির সমস্যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আর এখানে যারা আছেন তারা বাংলাদেশের বড় মাপের বিশেষজ্ঞ। তাদের সর্বশেষ যে বক্তব্যে সেটা হচ্ছে, বেগম খালেদা জিয়ার করোনা যে প্যারামিটারগুলো আছে, সেগুলো মোটামুটি ভালো। সেখান থেকে উনি ভালো আছেন।মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার যে সমস্যাগুলো উদ্বেগজনক, সেটা হচ্ছে, হার্ট ও কিডনির সমস্যা। এটা নিয়ে তারা (চিকিৎসক) উদ্বিগ্ন আছেন। তারা মনে করছেন, বাংলাদেশে যেগুলো আছে, এটা যথেষ্ট নয়। আমরা বারবার বলেছি, তার বয়স ও অসুখগুলো নিয়ে আরো অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার।অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে সেটা আদালত করেছে। কারণ কোন আইনে এই মামলায় কোনভাবেই তার সাজা হতে পারে না। তাই আদালতের প্রতি আস্থাটা আমাদের এতো কম যে, আমরা ধীরে সুস্থে চিন্তা-ভাবনা করে আদালতে যেতে চাই। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102