বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্যে চড়-থাপ্পড়: অত:পর গ্রেফতার(ভিডিও সহ)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪৪৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় বেরিয়ে প্রকাশ্যে চড়-থাপ্পড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সে সরকারি সফরে গেলে একটি বেড়ার দিকে যাওয়ার সময় এক ব্যক্তি এসে তার মুখে কষিয়ে থাপ্পড় দেন।জানা যায়, মঙ্গলবার দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ব্যারিকেডের কাছে যান ফরাসি প্রেসিডেন্ট।এসময় ব্যারিকেডের উল্টো দিক থেকে এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে বসেন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং থাপ্পড় মারা যুবককে আটক করেন। তবে তারপরও মাক্রোঁ সেখানে কয়েক সেকেণ্ড ছিলেন।ঐ ঘটনার আগে করোনার পর মানুষ কীভাবে স্বাভাবিক জীবনে ফিরছে তা জানতে রেস্টুরেন্ট কর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মাক্রোঁ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102