বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ঘাড়ের কালো দাগ দূর করবে তেঁতুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি ডেস্ক: বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় মুখ উজ্জ্বল হলেও মুখের তুলনায় ঘার কিছুটা কালো হয়। ফলে অনেকেই অস্বস্তি বোধ করেন। তবে আর নেই কোন চিন্তা। সমস্যার সমাধান আপনার হাতেই। ঘরোয়া পদ্ধতিতে তেঁতুলের ব্যবহার আপনাকে এই সমস্যা থেকে দিবে পরিত্রান।

ঘাড়ের কালো দাগ দূর করতে প্রথমেই কিছু তেঁতুল নিয়ে ভালো করে ধুয়ে তেঁতুলের রস বের করে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন সামান্য মধু এবং কয়েক ফোঁটা গোলাপ জল। এবার এই মিশ্রণটি গোসল করার আগে ঘাড়ে এবং গলায় লাগিয়ে নিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ঘাড়ের কালো দাগ দূর করতে খুবই কার্যকর এটি।

তেঁতুলে রয়েছে নানা রকম পুষ্টিকর উপাদান। যা আসলে ত্বকের যত্নে বেশ ভালো। হালকা গরম পানিতে অন্তত ২ ঘণ্টা তেঁতুল ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে বেশি ভালো হয়। ভিজানো তেঁতুল থেকে বীজ ফেলে রস নিয়ে নিন। এবার তেঁতুলের রসের সঙ্গে হলুদ গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক ঘারের পাশাপাশি মুখেও ব্যবহার করতে পারেন। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ১-২ বার ফেসপ্যাকটি ব্যবহার করুন। এই প্যাক ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে। এছাড়া তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার ত্বককে ব্রাইট করার পাশাপাশি মলিন করতেও সাহায্য করবে।

রোদের তীব্র তাপ ত্বকের জন্য ক্ষতিকর। রোদের তাপের কারনে ত্বকে কালচে ভাব চলে আসে এবং ত্বক হারিয়ে ফেলে তার প্রাকৃতিক জেল্লা। তবে তেঁতুলের ব্যবহারে খুব সহজেই আপনি ফিরিয়ে আনতে পারেন আপনার হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102