বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

বাঁচার জন্য লড়ছে বন্যার্ত সিলেট ও সুনামগঞ্জবাসী: অনন্ত জলিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বাঁচার জন্য লড়ছে বন্যার্ত সিলেট ও সুনামগঞ্জবাসী। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সাথে। এবার বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিলেন চিত্রতারকা, প্রযোজক অনন্ত জলিল।

কোরবানির অর্থ দিয়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ছেন ‘খোঁজ দ্য সার্চ’ ছবির এই নায়ক।

Bkash May Banner

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় অনন্ত বলেন, প্রতি বছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেবো। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো।

Reneta June

অনন্ত আরও বলেন, শুধু কোরবানির টাকাই নয়; বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি ‘দিন দ্য ডে’ সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াবো।

এসময় সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান অনন্ত জলিল। বলেন, আমরা কেউই টাকা নিয়ে কবরে যাবো না। আমরা সবাই যে টাকা উপার্জন করবো, তা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে যতটুকু পারেন, অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু সহায়তা করলেও তাদের অনেকের উপকার হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102