বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ফাইজারের টিকায় হৃদযন্ত্রে প্রদাহের অভিযোগ ইসরায়েলের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকার প্রভাবে অনেকের শরীরে হৃদযন্ত্রে প্রদাহ দেখা গেছে বলে দাবি করছে ইসরায়েল। তরুণদের ক্ষেত্রে এ সমস্যা বেশি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্স।তবে টিকা দেওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে ‘মায়োকার্ডাইটিস’ বা ‘হৃদযন্ত্রের পেশীর প্রদাহ’ স্বাভাবিকের চেয়ে উচ্চ হারে দেখা যায়নি বলে ফাইজার নিশ্চিত করেছে।এক সমীক্ষার বরাত দিয়ে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত ৫০ লাখেরও বেশি টিকা পাওয়া মানুষের মধ্যে ২৭৫ জন ‘মায়োকার্ডাইটিসে’ আক্রান্ত হয়েছেন।বিশেষজ্ঞদের তিনটি দলের সমীক্ষা অনুযায়ী, হৃদযন্ত্রে প্রদাহ নিয়ে কাউকে চার দিনের বেশি হাসপাতালে চিকিৎসা নিতে হয়নি। এছাড়া ৯৫ শতাংশকেই ‘মৃদু’ আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।সরকারের বিবৃতিতে বলা হয়, “টিকার (ফাইজারের) দ্বিতীয় ডোজ নেওয়ার সঙ্গে ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মায়োকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার সম্পর্ক থাকার সম্ভাবনা আছে।”তবে, ফাইজার এক বিবৃতিতে বলেছে, ‘মায়োকার্ডাইটিস’ নিয়ে ইসরায়েলের পর্যবেক্ষণের বিষয়ে তারা অবগত আছে। এর সঙ্গে তাদের টিকার কোনো সম্পর্ক এখনও প্রতিষ্ঠিত হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102