বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

চুলের আগা ফাটা সমস্যাতে ভোগেন না এমন মানুষ খুব কম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন
চুলের আগা একবার ফেটে গেলে সেই অংশটুকু কেটে ফেলাই শ্রেয়।

ইউকেবিডিটিভি  ডেস্ক: চুলের আগা ফাটা সমস্যাতে ভোগেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছেন। ছেলে হোক মেয়ে হোক সবাই এই সমস্যায় ভোগেন। চুলের আগা একবার ফেটে গেলে সেই অংশটুকু কেটে ফেলাই শ্রেয়। এরপর নিতে হবে যত্ন।

আগাফাটা চুলের জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হল তেল। তেল হল চুলের প্রধান খাদ্য। তেল চুলে পুষ্টি যোগায়। তাই নিয়মিত চুলে তেল দেয়া উচিৎ। এক্ষেত্রে সবাই সাধারণত নারিকেল তেল ব্যবহার করে থাকে তবে চুলের যত্নে জলপাই তেল, বাদাম তেল বা তিলের তেল ও ব্যবহার করা যায়।

তেল খুব ভালোভাবে মাথার ত্বকে মালিশ করার পাশাপাশি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত দিতে হবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে তিনদিন তেল লাগানো উচিত।

চুলের রুক্ষভাব কমাতে এবং আগা ফেটে যাওয়ার প্রবণতা রোধ করতে, প্রতিদিন শ্যাম্পু করার বদলে সপ্তাহে দুই থেকে তিনদিন বেশি শ্যাম্পু করা উচিত। শ্যাম্পুর রাসায়নিক উপাদানও চুলের ক্ষতি করতে পারে। শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে শ্যাম্পুতে সালফেটের পরিমাণ যেন কম থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। সালফেট হল ডিটারজেন্ট তৈরির প্রধান একটি উপাদান যা প্রচুর ফেনা তৈরি করে।

এই সালফেট চুলের কিউটিকলের আদ্রর্তা কেড়ে নেয়। ফলে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হছুলজায়। এতে আগা ফাটার পরিমাণও বেড়ে যায়। হারবাল শ্যাম্পুতে সাধারণত সালফেট থাকে না অথবা কম পরিমাণে থাকে। তাই চুল ধোয়ার জন্য হারবাল শ্যাম্পু বেছে নেয়া ভালো। চুলের সঠিক পরিচর্যা করার জন্য ভালো ব্র্যান্ডের আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করা ভালো।

চলুন জেনে নেই আগা ফাটা চুলের যত্ন নেয়ার ঘরোয়া উপায়:

এর জন্য দরকার এক কাপ ঘন দুধ, দুটি ডিম, কয়েক ফোঁটা নারিকেল তেল।

ডিম ফেটে এর মধ্যে দুধ মিশিয়ে নিন। সাদা ফেনা হলে তাতে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। চাইলে একটু উষ্ণ গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়ে তারপর সাধারণ তাপমাত্রার পানি দিয়ে শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিন।

ধীরে ধীরে চুলের আগা ফাটার সমস্যা সমাধান হয়ে যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102