বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

চাঁদনীঘাট ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার-সম্পাদক রনি নির্বাচিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৪৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিক্সা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার-সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন মোঃ রুহুল আলম রনি।

উল্লেখ্য, গত২৪ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ৩১ মার্চ মনোনয়ন পত্র জমা প্রদানের শেষ তারিখ ছিল এবং পহেলা এপ্রিল নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে মনোনয়ন পত্র বাছাই শেষে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ রুহুল আলম রনি-কে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জানা যায় , মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিক্সা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ এর ভোট গ্রহণ আগামী ১২ এপ্রিল সকাল নয় ঘটিকা থেকে বিকেল চার ঘটিকা পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডস্থ জেলা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় অনুষ্ঠিত হবে ।

ইতিমধ্যে মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রতীক বরাদ্দ সহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে । দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদনীঘাট ইউনিটের প্রার্থীসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের ভোটাররা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সর্বজন গৃহীত একটি শ্রমিক পরিচালনা কমিটি গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102