শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

আলোচনার কোন ফল নেই: রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা মঙ্গলবার তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি আলোচনায় বসে। 

এ  আলোচনার পর তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া-ইউক্রেনের মধ্যে সবচেয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। 

তবে বুধবার রাশিয়া সরাসরি জানিয়েছে, আলোচনা ফলপ্রসু হয়নি। 

বুধবার এমন দাবি করেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

রুশ মুখপাত্র জানিয়েছেন, এই আলোচনার মধ্য থেকে একটি ইতিবাচক বিষয় পাওয়া গেছে সেটি হলো, ইউক্রেন তাদের প্রস্তাব গুলো রাশিয়ার কাছে লিখিত আকারে দিয়েছে। 
কিন্তু আশা জাগানিয়া কোনো সমাধান পাওয়া যায়নি। 

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, একমাত্র ইতিবাচক দিক হলো, ইউক্রেন তাদের প্রস্তাবগুলো ঠিক করেছে এবং সেগুলো কাগজে-কলমে পেশ করেছে। এর আগে ইউক্রেন এটি করেনি। 

তিনি আরও বলেন, সব পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলতে পারি খুব যুগান্তকারী বা আশা জাগানিয়া কোনো কিছু (আলোচনা) হয়নি।

এদিকে মঙ্গলবার আলোচনা শেষে ইউক্রেনের প্রতিনিধিরা জানান রাশিয়ার দাবি অনুযায়ী, ইউক্রেন নিরপেক্ষ দেশ হিসেবেই থাকবে। তারা কোনো সামরিক জোটে যোগ দেবে না। কিন্তু এর বদলে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। 

সূত্র: বিবিসি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102