বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইউক্রেনের শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৮৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের একটি শপিং সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই ঘটনায় ৮ জন নিহত হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে রাজধানী কিয়েভে অবস্থিত শপিং সেন্টারে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত হানার বিষয়টি উঠে এসেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিয়েভের পোদিলস্কি জেলায় একটি শপিং সেন্টারে ওই হামলার ঘটনা ঘটেছে এবং আটজন প্রাণ হারিয়েছেন। হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা।

এদিকে কিয়েভে কারফিউ জারি করেছেন শহরের মেয়র ভিতালি ক্লিতসচকো। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ জারি করা হয়। এক ঘোষণায় মেয়র ভিতালি ক্লিতসচকো জানান, রাজধানীতে আজ (২১ মার্চ) রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। খবর আল জাজিরার।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার কোনো দোকানপাট, ফার্মেসি এবং পেট্রল স্টেশন খোলা হবে না। অ্যালার্মের শব্দ বাজলে প্রত্যেককে বাড়িতে বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।

রুশ বাহিনী মারিউপোল শহর ঘিরে ফেলায় সেখানে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। করিডোর তৈরি করতে না দেওয়ায় মানবিক সহায়তা সরবরাহের অনুমতি মেলেনি।

ওই শহরে প্রায় তিন লাখ বাসিন্দা আটকা পড়েছে। দীর্ঘদিন ধরে লোকজন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। সেখানে খাবার পানির সংকটও তীব্র হয়ে উঠেছে। ওষুধ সরবরাহও অনেক কমে গেছে। দিন দিন সংকট আরও বাড়ছে। ফলে অনাহারে দিন কাটাচ্ছে মানুষ, বিভিন্ন ধরনের রোগও দ্রুত ছড়িয়ে পড়ছে।

রাস্তাঘাটে মরদেহ পড়ে আছে। ভয়ে কেউ মরদেহ সরানোর জন্যও এগিয়ে আসছে না। তবে মরদেহগুলো উদ্ধার করার সুযোগ পেলেই সবগুলো একসঙ্গে গণকবর দেওয়া হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশপাশের এলাকাও ধ্বংস হয়ে গেছে। শহরের মেয়র ভাদিম বয়চেনকো জানান, ৮০ শতাংশ ভবনই হয় ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102