

অর্থনৈতিক ডেস্ক: বুধবারও কিছুটা উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক সামান্য বেড়েছে। তবে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫ দশকমক ৫৮ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২২৯ কোটি ৯৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৫ কোটি ৬৩ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২২৮টির এবং ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।