রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

সেদ্ধ না কি পোচ, কী ভাবে ডিম খেলে মিলবে বেশি উপকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রাতরাশে অনেকেরই ডিম খাওয়ার অভ্যাস আছে। তবে সেদ্ধ না ভাজা? সাদা না বাদামি? ডিম নিয়ে বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। অনেকে আবার কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে রোজ ডিম খাওয়া থেকেও বিরত থাকেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে কেউ কেউ আবার খাদ্যতালিকা থেকে ডিমের কুসুম বাদ দিয়েছেন। কিন্তু ডিমের সাদা অংশ থেকে শুরু করে কুসুমে ভিটামিন ও খনিজ থাকে প্রচুর পরিমাণে। একটি ডিম থেকে প্রায় ৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়। অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি ১২, ভিটামিন এ, ডি প্রচুর পরিমাণে পাওয়া যায় ডিমে। এ ছাড়াও ডিমে থাকে কোলিন। লিভার ভাল রাখতে এই খনিজ খুবই উপকারী।

সেদ্ধ না পোচ, ডিম কী ভাবে খেলে মিলবে অধিক পুষ্টি?

তেলে ভেজে ডিম খাওয়ার চেয়ে কড়াইয়ে তেল মাখিয়ে পোচ করে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল। তবে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ডিম সেদ্ধ করে খাওয়াই ভাল। কারণ ডিমের পোচে ক্যালরির পরিমাণ অনেক বেশি। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলেও পোচ এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে শিশুদের জন্য পোচ বেশ উপকারী।

অন্য দিকে, যারা ওজন কমাতে চাইছেন তারা অনায়াসে সেদ্ধ ডিম খেতে পারেন। কিংবা যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন রোজের খাদ্যতালিকায় রাখতে পারেন ডিম সেদ্ধ। ডিমের সাদা অংশে সব চেয়ে বেশি প্রোটিন থাকে। সেদ্ধ করার পর ডিমের উপকারী উপাদানগুলি বজায় থাকে। পোচ করলে বা তেলে দিয়ে ডিম ভাজলে অনেক সময় সেই উপাদানগুলি বিনষ্ট হয়ে যায়। পুষ্টিবিদরা নিয়মিত তাই সেদ্ধ ডিম খাওয়ার পরামর্শই দিয়ে থাকেন। সূত্র: আনন্দবাজার

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102