বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ইসরাইলের অত্যাচার জুলুমের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস:ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অব্যাহতভাবে ভয়াবহ ও প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।ফিলিস্তিনিদের ওপর চলছে দখলদার বাহিনীর বর্বর ও পাশবিক আগ্রাসন। শরণার্থীশিবির, মিডিয়া হাউস, সাধারণ বাড়িঘর কিছুই রেহাই পাচ্ছে না।ইসরাইলের এই আগ্রাসন ও জুলুমের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন শহরে বড় বড় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গাজায় নির্বিচারে বিমান হামলা এবং জেরুজালেমে বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছেন কয়েক লাখ মানুষ। শান্তিপূর্ণ এ বিক্ষোভে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও অংশ নেন।স্থানীয় সময় শনিবার (১৫ মে) সকাল ১১টা থেকেই সেন্ট্রাল লন্ডনের মার্বেল আর্চ এলাকায় জড়ো হতে থাকেন ইসরাইল-বিরোধী বিক্ষোভকারীরা। প্রতিবাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। ‘ইসরাইল বের হও’ এবং ‘ফিলিস্তিনের জন্য স্বাধীনতা’সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা হাইড পার্ক হয়ে লন্ডনস্থ ইসরাইলি দূতাবাসের সামনে এসে সমাবেশ করে।লেবার দলের সাবেক প্রধান জেরেমি করবিন ছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লেবার দলীয় এমপি লিসা নন্দী, জারাহ সুলতানা, আপসানা বেগম,লন্ডনে নিযুক্ত প্যালেস্টাইনের অ্যাম্বাসেডর হুসাম জুমলটসহ অনেকে।এই আগ্রাসন বন্ধের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে রাখার আহ্বান জানান বক্তারা। এসময় হামলা বন্ধে ব্রিটিশ সরকারকে ইসরাইলের চাপ প্রয়োগের দাবি জানান।ফ্রেন্ডস অব আল আকসা, প্যালস্টাইনিয়ান ফোরাম ইন ব্রিটেন, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেনসহ ছয়টি সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তিন ঘণ্টাব্যাপী চলমান এই বিক্ষোভে বিপুল সংখ্যক বাংলাদেশিরাও অংশ নেন।বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েকজন যুবক লন্ডনের একটি ভবনে উঠে ব্রিটেনের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা টানিয়ে দেন। লন্ডন ছাড়াও ব্রিটেনের লিডস, কার্ডিফসহ বেশ কয়েকটি শহরের একই ধরণের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102