বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

আপনাদের সারা বছর ভালো কাটুক, ঈদ মোবারক: বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৭৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৪ মে) মার্কিন প্রেসিডেন্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করেন।ক্যাপশনে তিনি লিখেন, ‘পবিত্র রমজান মাস শেষ হয়েছে। জিল ও আমি ঈদ উদযাপনকারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সারা বছর ভালো কাটুক। ঈদ মোবারক।’যুক্তরাষ্ট্রেও এদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদসংলগ্ন মাঠ, পার্কের মাঠ ও গির্জার মিলনায়তনে ঈদের জামাত হয়। এতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।সৌদি আরব, ইরান, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে আজ শুক্রবার ঈদুল ফিতর পালন হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102