মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বিকেলের নাস্তায় ঝটপট ‘চিকেন সাসলিক’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বিকেলের নাস্তায় চিকেনের পদ আমরা অনেকেই পছন্দ করি। আর এর সঙ্গে যদি থাকে সবজি সেটি হবে স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এমনি এক খাবার হলো চিকেন সাসলিক। যা মাংস আর নানা পদের সবজি দিয়ে তৈরি করা যায়। এছাড়াও এটি ঝটপট তৈরি করা যায়। চলুন জেনে নিই কিভাবে তৈরি করা যায় এই মজার রেসিপিটি-

উপকরণ

১.কিউব করে কাটা মুরগির বুকের মাংস আধা কেজি ২.মরিচের গুঁড়া আধা চা চামচ ৩.গোল মরিচের গুঁড়া আধা চা চামচ ৪.চিলি সস ১ চা চামচ ৫.টমেটো সস ১ চা চামচ ৬.লেবুর রস ২ চা চামচ ৭.রসুন বাটা আধা চা চামচ ৮.লবণ পরিমাণমতো ৯.পুদিনা পাতা বাটা ১ চা চামচ ১০.কিউব করে কাটা পেঁয়াজ ১১.টমেটো ১২.শসা ও গাজর পরিমাণমতো ১৩.সয়াবিন তেল ২ চা চামচ

প্রণালী: সাসলিক তৈরির স্টিকগুলো আধা ঘণ্টার মতো ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। কিউব করে রাখা গাজরগুলো আধা সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। চিকেন কিউব ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে রেখে দিন ২ ঘণ্টার মতো। এবার সাসলিক স্টিকে একে একে গাজর, টমেটো, পেঁয়াজ, শসা ও চিকেন কিউব স্টিকের শেষ মাথা পর্যন্ত গেঁথে নিন।

সবগুলো সাসলিকে তেল ব্রাশ করে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুন। ওভেন ব্যবহার না করলে চুলায়ও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ননস্টিক প্যানে সেঁকে নিতে হবে। দুই পাশই ১৫ মিনিট করে সেঁকে নিন। মাঝে মাঝে সামান্য তেল ব্রাশ করে দিতে পারেন। 

পোড়া পোড়া হয়ে এলে নামিয়ে নান রুটি, পোলাও কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন সাসলিক। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102